০৯:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ জানুয়ারী ২০২৬, ৭ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনামঃ
ফুলবাড়িয়ায় ফসলি জমির মাটি কাটায় অভিযান, ভেকুর ব্যাটারি জব্দ।
মোঃ মোখলেছুর রহমান
- Update Time : ১০:০৩:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
- / ৯১ Time View

ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার আছিম পাটুলী ইউনিয়নের রামনগর এলাকায় দূগাংগা নদীর পাড় সংলগ্ন ফসলি জমির মাটি অননুমোদিতভাবে কেটে নেওয়ার অভিযোগে অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আরিফুল ইসলাম।
বৃহস্পতিবার সকালে পরিচালিত এ অভিযানে ঘটনাস্থলে কাউকে পাওয়া না গেলেও মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকুর ব্যাটারি জব্দ করা হয়।
ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, “ফসলি জমির মাটি কাটা আইনত দণ্ডনীয় অপরাধ। কৃষিজমি রক্ষায় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলমান থাকবে।”
Tag :
























