উৎপল ঘোষ:
যশোরের অভয়নগরে পুকুরে পড়ে সাকিব শেখ (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১১ আগস্ট) সকালে উপজেলার কোটা গ্রামে একটি পুকুর থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বাড়ির পাশের একটি পুকুরপাড়ে প্রস্রাব করতে বসলে অসাবধানতাবশত সাকিব পানিতে পড়ে যান। এরপর পরিবারের সদস্য ও স্থানীয়রা রাতভর খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
মঙ্গলবার সকাল আনুমানিক ৭টার দিকে পুকুরের পানিতে সাকিবের ব্যবহৃত স্যান্ডেল ভাসতে দেখেন স্থানীয়রা। পরে সেখানে খোঁজাখুঁজি করে পানির ভেতর থেকে তাঁর লাশ উদ্ধার করেন।
স্থানীয়রা জানান, সাকিব মৃগেরোগে আক্রান্ত ছিলেন এবং প্রায়ই অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়তেন। ধারণা করা হচ্ছে, পুকুর পাড়ে বসার সময় অসুস্থ হয়ে পানিতে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
সাকিবের তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। তাঁর বাবা আসলাম শেখ ভ্যান চালিয়ে সংসার চালান। সাকিব নিজেও এক জন কঠর পরিশ্রম কাঠ মিস্ত্রির সহকারী হিসেবে ভাড়ায় বা দিন মজুরের কাজ করে পরিবারের সহযোগিতা করতেন।
সাকিবের আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় বাসিন্দারা।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার