কক্সবাজারের ঈদগাঁও থানা পুলিশের বিশেষ অভিযানে জিয়াবুল হক প্রকাশ করিম(৩৮) নামের এক মাদক সেবিকে গ্রেফতার করেছে মঙ্গলবার দিনে থানা সংলগ্ন শাহ ফকির বাজার এলাকা থেকে।
আটক ব্যাক্তি উপজেলার ইসলামাবাদ ইউপির ৮নং ওয়ার্ড পশ্চিম গজালিয়ার কবির আহম্মদের ছেলে।
থানা সূত্রে জানা যায়,অফিসার ইনচার্জের নির্দেশে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনার সময় উক্ত মাদক সেবিকে মাদকের বিভিন্ন সরঞ্জামাদিসহ হাতেনাতে গ্রেপ্তার করে। ধৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
অফিসার ইনচার্জ(ওসি) এটিএম শিফাতুল মাজদার আটকের সত্যতা নিশ্চিত করে বলেন,তার বিরুদ্ধে ইতিপূর্বে মাদক মামলাসহ একাধিক মামলা রয়েছে।তিনি অপরাধ দমনে মাদকের বিরুদ্ধে এ বিশেষ অভিযান অব্যাহত থাকবে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার