কক্সবাজারে ঈদগাঁও- ঈদগড় সড়কে আবারো ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটেছে। ২ জন মোটরসাইকেল আরোহীকে জিম্মি করে তাদের পরিবারের কাছে মুক্তিপণের জন্য টাকা দাবি করতেছে ডাকাতেরা। সোমবার সকাল ১০ টার দিকে হিমছড়ি ঢালা এলাকায় এই ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। অপহরিত ব্যক্তিরা হলেন- রামু উপজেলা ঈদগড় ইউনিয়নের পূর্ব রাজঘাট এলাকার আব্দু শুক্কুরের ছেলে মুক্তার আহমদ (৩২) ও চরপাড়া মৃত মোহাম্মদ হোসেনের ছেলে হেলাল উদ্দিন (২৭)। স্থানীয়রা জানান, মুক্তার ও হেলাল ঈদগড় থেকে ঈদগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। চিহ্নিত ডাকাতির স্থান হিসেবে পরিচিত হিমছড়ি ঢালা এলাকায় পৌঁছালে একদল সশস্ত্র ডাকাত তাদেরকে পথরোধ করে। তারপর ডাকাতেরা তাদেরকে অস্ত্র মুখে জিম্মি করে পাশের পাহাড়ে নিয়ে যায়। পরে অপহরিতদের একজনের মোবাইল ফোন থেকে ফোন করে তাদের পরিবারের কাছে ৫ লক্ষ টাকা মুক্তিপণ চাওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করেছে। স্থানীয়রা বলেন, ঈদগাঁও - ঈদগড় সড়কে প্রতিদিন কোনো না কোনো স্থানে ডাকাতি ও অপহরণের ঘটনা ঘটে। তারা বলেন, অতিদ্রুত এই ব্যাপারে পদক্ষেপ না নিলে সাধারণ জনগণের চলাচলে বাধা সৃষ্টি হবে। তারা প্রসাশনের কাছে জোর দাবি জানায়, এই ব্যাপারে কঠোর পদক্ষেপ নেওয়া। ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আমি নিজেও যাচ্ছি এবং ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তিনি আরও বলেন, অপহরিত ব্যক্তিদের উদ্ধার ও ডাকাতদের গ্রেফতারের অভিযান চলমান থাকবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার