
শেরপুর জেলা প্রতিনিধি মাসুদুর রহমান:
বালিজুরী রেঞ্জের খ্রিস্টান পাড়া এলাকায় ০৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর শুভ উদ্ভোধন করেন শ্রীবরদী উপজেলার সুযোগ্য নির্বাহী কর্মকর্তা মনীষা আহমেদ। উক্ত বৃক্ষরোপণ কর্মসূচীতে উপস্থিত ছিলেন জনাব মো: হাসিব উল আহসান, সহকারী কমিশনার(ভূমি),শ্রীবরদী , জনাব মো: সুমন মিয়া,রেঞ্জ কর্মকর্তা, বালিজুরী রেঞ্জ, জনাব মো: মাজহারুল হক,বিট কর্মকর্তা, বালিজুরী সদর বিট সহ অত্র বালিজুরী রেঞ্জে কর্মরত অন্যান্য কর্মকর্তা কর্মচারী, ই,আর,টি সদস্য সহ স্থানীয় জনগোষ্ঠী। এই সময় পূর্বে অবৈধ জবরদখলকৃত জায়গায় বহেড়া, আমলকি,হরিতকি, চালতা, আতাফল, জলপাই, গাদিলা, জাম সহ প্রায় ৪০ প্রজাতির ৩০০০ দেশীয় চারা রোপণ করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার