মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
১৯৮৪ সালে প্রতিষ্ঠিত কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুমারখালী প্রেসক্লাবের উদ্যোগে বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক বনভোজন ও ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে কুষ্টিয়ার খোকসা উপজেলার শিমুলিয়া গ্রামের বিনোদন স্পট ইউটিউব ভিলেজ প্রাঙ্গণে দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে এ বনভোজন অনুষ্ঠিত হয়।
সকালে কেক কাটার মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয়। এরপর বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতা, পরিচয় পত্র প্রদান, ব্যতিক্রমী সাংস্কৃতিক আড্ডা, ভুড়িভোজ, র্যাফেল ড্র ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।
বার্ষিক এই বনভোজন উৎসব প্রেসক্লাবের সদস্যদের অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়। সদস্যদের প্রাণবন্ত উপস্থিতিতে পুরো অনুষ্ঠানস্থল ছিল উৎসবমুখর।
প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক তানভীর লিটনের সঞ্চালনায় ও সাধারন সম্পাদক সোহাগ মাহমুদ খানের সার্বিক তত্বাবধানে এবং কুমারখালী প্রেসক্লাবের সভাপতি খন্দকার লিপু আমির সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, কুমারখালী প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি বকুল চৌধুরী, প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের সভাপতি, বাসস প্রতিনিধি আব্দুর রাজ্জাক বাচ্চু, সময় টিভির কুষ্টিয়া স্টার্ফ রিপোর্টার এস.এম রাশেদ, কুমারখালী প্রেসক্লাবের নির্বাহী সদস্য ও এটিএন বাংলার প্রতিনিধি কে এইচ তুহিন,সিনিয়র- সহ সভাপতি মাহমুদ শরীফ, সহ সভাপতি মনোয়ার হোসেন, জাকের আলী শুভ, যুগ্ম সাধারণ সম্পাদক খাইরুল ইসলাম সবুজ, দপ্তর সম্পাদক হাফেজ মাসুদ রানা, কোষাধ্যক্ষ মাহামুদ হাসান আলাল, প্রচার ও প্রকাশনা সম্পাদক নয়ন শেখ, নির্বাহী সদস্য সুমন পারভেজ, সামরুজ্জামান সামুন, রফিক মোল্লা, খান আতাউর রহমান সুজন, শাহীন বিশ্বাস, সোহেল রানা, পুলক সরকার, কুষ্টিয়া সাংবাদিক ইউনিয়নের দপ্তর সম্পাদক মাহাফুজ-উর রহমান,
প্রেসক্লাবের সদস্য, রবিন হোসেন, লিটন হোসেন, মাহাবুব হোসেন, হাসানুজ্জামান লিংকন, খালিদ হাসান, আসাদুজ্জামান সবুজ, আব্দুল মান্নান, আরিফুল ইসলাম, জুনিয়র সাকিব, মিজান, ইসরাইল হোসেনসহ প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।
সেসময় প্রেসক্লাবের সাংবাদিক নেতারা বলেন, পেশাগত ব্যস্ততার মাঝেও এমন আয়োজন সাংবাদিকদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় করে। এছাড়া সিধান্ত নেওয়া হয় আগামী বছর কুমারখালী প্রেসক্লাবের বার্ষিক বনভোজন কক্সবাজারে অনুষ্ঠিত হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার