মোঃ মেহেদুল ইসলাম, কালাই উপজেলা প্রতিনিধি:
জয়পুরহাট জেলার কালাই উপজেলায় তীব্র তাপদাহ উপলক্ষে কালাই আন নাজাত ফাউন্ডেশনের আয়োজেনে সভাপতি মোঃ শাহিনুর রহমানের নেতৃত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ এর সার্বিক পরিচালনায় ১২ জুন, বৃহস্পতিবার হইতে ১৫ জুন পর্যন্ত কলাই যাত্রী ছাউনি চত্বরে সারাদিন ব্যাপী চলে সকল শ্রেণি-পেশার মানুষদের মাঝে ফ্রি শরবত পান করানোর কর্মসূচি। উল্লেখ্য, তাদের এই মহৎ কর্মসূচিটি প্রতি বছরের ন্যায় এবারও পালিত হয়েছে এবং ভবিষ্যতেও তা চলমান থাকবে বলে জানা গেছে।
তাদের এ মহৎ উদ্যোগে কালাইবাসী অনেক আনন্দিত। বিভিন্ন স্থান থেকে আগত মানুষজন শরবত পান করে তাদের প্রতি শুকরিয়া জ্ঞাপন করেছেন। এইভাবে মানুষজনদের পরোপকারী হওয়া উচিত বলে সুধীমহল মনে করছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার