মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার কালাদহ ইউনিয়নের সুশুতি বাজার এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রবিবার (০৫ জুলাই ২০২৬) রাত ৯টা ১০ মিনিটে পরিচালিত এ অভিযানে মাদক সেবনের অপরাধে তিনজনকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে দুইজনকে তিন মাস করে এবং একজনকে চার মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদের অর্থদণ্ডও প্রদান করা হয়েছে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে এবং জনস্বার্থে ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।
এদিকে, মাদকবিরোধী অভিযানে সহযোগিতা করায় কালাদহ ইউনিয়নের সচেতন যুবসমাজের প্রতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কৃতজ্ঞতা প্রকাশ করেছে। তাদের মতে, সুস্থ, সচেতন ও ইতিবাচক মনোভাবসম্পন্ন জনগণের সহযোগিতায় মাদক নির্মূলে আরও কার্যকরভাবে এগিয়ে যাওয়া সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার