কিশোরগঞ্জ জেলা প্রতিনিধি মোঃ সনজু মিয়া।
কিশোরগঞ্জের ভৈরবে নিউ আশুগঞ্জ ফল ভান্ডারে হামলা চালিয়ে কর্মরত কর্মচারীকে মারধরের প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়কে ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন করেন ভৈরব ফল ব্যবসায়ী মালিক সমিতি ও ভুক্তভোগীর পরিবারের সদস্যরা।
অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবির জানান তারা। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।
ব্যবসায়ীরা জানান, (২৫ ফেব্রুয়ারি) সকালে ভৈরবের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন ফল মার্কেটের সামনে নিউ আশুগঞ্জ ফল ভান্ডার এর কর্মরত কর্মচারী তৌফিক কে প্রাণে মেরেফেলার উদ্যোশে নিউ আশুগঞ্জ ফল ভান্ডার এর ভিতর থেকে অজ্ঞাতনামা ৩০/৪০ কিশোর গ্যাং এসে এলোপাতারীভাবে মারধর করে জোরপূর্বক ভাবে অপহরণ করার চেষ্টা করে গুরুতর আহত করে। পরে আহত অবস্থায় স্থানীয় ব্যবসায়ীরা আহত তৌফিক কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে রোগীর অবস্থা আশঙ্কা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন ।
উক্ত ঘটনায় খবর পেয়ে ঘটনারদিন ভৈরব থানা পুলিশ এসে সরেজমিনে তদন্ত করে গেছেন বলে জানান ফল ব্যবসায়ীরা।
উক্ত ঘটনায় আহত তৌফিক এর মা বাদী হয়ে গতকাল ২৫ ফেব্রুয়ারী রাতে ভৈরব থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
এ ঘটনার প্রতিবাদে আজ ২৬ ফেব্রুয়ারী বুধবার সকালে কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব পৌর শহরের সিলেট বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকার ফল মার্কেটের সামনে থেকে ফল ব্যবসায়ী ও কর্মচারী এবং ভুক্তভোগী আহত তৌফিক এর পরিবার সহ ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ীরা দোকানপাট বন্ধ রেখে ঢাকা-সিলেট মহাসড়কক অবরোধ করে ঘণ্টাব্যাপী মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন,মেসার্স উমেদ আলী শাহ ফল ভান্ডার এর স্বত্বাধিকারী ও ভৈরব পৌর ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি মোস্তফা মিয়া, ভৈরব ফল ভান্ডার এর স্বত্বাধিকারীর সেন্টু মিয়া, মা ফল ভান্ডার এর স্বত্বাধিকারী শানু মিয়া, টু স্টার ফল ভান্ডার এর স্বত্বাধিকারী রফিক মিয়া, এশিয়া ফল ভান্ডার এর স্বত্বাধিকারী মিজান মিয়া, প্রমূখ।
মেসার্স উমেদ আলী শাহ ফল ভান্ডার এর স্বত্বাধিকারী ও ভৈরব পৌর ৮নং ওয়ার্ড যুবদল সভাপতি মোস্তফা মিয়া বলেন, ‘ব্যবসা প্রতিষ্ঠানে হামলাকারীদের পরিচয় সিসিটিভি ফুটেজ থেকে সনাক্ত করে তাদের বিরুদ্ধে মামলা নিয়ে আসামিদের দ্রুত গ্রেফতারের দাবী জানান। তিনি আরো বলেন, আমরা এই হামলার প্রতিবাদ ও আসামিকে গ্রেফতারের দাবি জানাতে এ কর্মসূচি পালন করছি।’
তবে অভিযুক্তরা অজ্ঞাত হওয়ায় বক্তব্য নেওয়া যায়নি।
এব্যাপারে ভৈরব থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকাট ফুয়াদ রুহানিকে ফোন করিলে তিনি ফোনটি রিসিভ করেনি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার