মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালীতে পৃথক অভিযানে অবৈধভাবে বালি উত্তোলন ও বসতবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরির দায়ে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে এক ব্যবসায়ীকে ২ লাখ ৭৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত ।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার জগন্নাথপুর ইউনিয়নের হাসিমপুর ও দয়ারামপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভীদ সারওয়ার ।
এসময় দয়ারামপুর এলাকার মাটি ও সানা ব্যবসায়ী রবিউল ইসলামকে হাসিমপুর পদ্মার চর থেকে অবৈধভাবে বালি উত্তোলনের দায়ে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ২ লাখ টাকা এবং তার বসতবাড়ীতে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত খাদ্যপণ্য তৈরির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় ।
জানা যায়, মাটি ও সানা ব্যবসায়ী রবিউল ইসলাম দীর্ঘদিন যাবত হাসিমপুর পদ্মার চর থেকে অবৈধভাবে বালি ও ফসলি জমি কেটে মাটি উত্তোলন করে আসছিলেন, অন্যদিকে তার বসত বাড়িতে অস্বাস্থ্যকর পরিবেশে দুগ্ধজাত খাদ্যপণ্য তৈরি করে আসছিলেন । এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে হাসিমপুর ও দয়ারামপুর এলাকায় অভিযান চালায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভীদ সারওয়ার । অভিযোগের সত্যতা মিলায় মাটি ও সানা ব্যবসায়ী রবিউল ইসলামকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনায় আইনে ২লক্ষ টাকা ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয় বলে জানা যায় ।
এবিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভীদ সারওয়ার জানান, জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার