নিজস্ব প্রতিবেদন:
সারা বাংলাদেশের বিএনপিকে সকল হানাহানি ও গ্রুপিং রাজনীতি ছেড়ে সংগবদ্ধভাবে এক কাতারে আসার জন্য ঐক্যের ডাক দিলেন কুষ্টিয়ার কুমারখালী উপজেলার আব্দুস সামাদ খান পাখি নামের এক বিএনপি নেতা।
বুধবার (২৬ নভেম্বর) বিকালে উপজেলার পৌর এলাকার আবেদ মোড় থেকে ব্যানার ফ্যাস্টুন হাতে শতাধিক নেতা-কর্মী নিয়ে এক পদযাত্রা থেকে এই ঐক্যের ডাক দেয় বিএনপি নেতা পাখি।
আগামী জাতীয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে আধিপত্য বিস্তার ও মনোনয়ন সম্পর্কিতসহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিএনপিতে দেখা দিয়েছে অন্তকন্দল। তাই আগামী নির্বাচনে সবাই ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের পক্ষে কাজ করতে এই ঐক্যের ডাক দিয়েছেন বিএনপির তৃণমূলের নেতা আব্দুস সামাদ পাখি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার