
কুষ্টিয়া সদর উপজেলার ১ নম্বর হাটশ হরিপুর ইউনিয়নে নব দিগন্ত সমাজ উন্নয়ন সংস্থার উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৯ অক্টোবর ২০২৬) সিরাতুন্নেসা প্রাইমারি স্কুল মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজী মো. জয়নাল আবেদীন প্রধান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আজাহার আলী ও মো. মিজানুর রহমান মজনুসহ অন্যান্য অতিথিবৃন্দ।
এ সময় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ যুব অধিকার পরিষদ কুষ্টিয়া জেলার সভাপতি জিলহজ খান এবং গণঅধিকার পরিষদের কুষ্টিয়া সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক রুমন হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মো. রাসেল হোসেন এবং সঞ্চালনা করেন প্রিন্স ইসমাইল আসিক।
আলোচনা সভায় খেলাধুলার গুরুত্ব, যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করা এবং সামাজিক উন্নয়নে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে তরুণদের খেলাধুলায় উৎসাহিত করার উদ্যোগ নেওয়া হয়।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের কার্যক্রম তরুণদের সুস্থ বিনোদনে উদ্বুদ্ধ করবে এবং মাদকমুক্ত, সুন্দর ও সচেতন সমাজ গঠনে ইতিবাচক ভূমিকা রাখবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার