উৎপল ঘোষ, ক্রাইম রিপোর্টার, কুষ্টিয়া:
কুষ্টিয়া সদর উপজেলায় ন্যায়বিচার চাইতে গিয়ে উল্টো কারাগারে যেতে হলো সত্তরোর্ধ্ব বৃদ্ধা নূরজাহান বেগমকে। তিনি সদর উপজেলা আওয়ামী লীগ নেতা রুহুল আমিনের মা।
ভুক্তভোগীর পরিবার সূত্রে জানা গেছে, সম্প্রতি হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগে নূরজাহান বেগমের বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় বিচার চেয়ে তিনি প্রথমে থানায় যান। থানায় কোনো প্রতিকার না পেয়ে পরে তিনি আদালতের শরণাপন্ন হয়ে মামলা দায়ের করেন।
অভিযোগ উঠেছে, মামলা দায়েরের পরদিনই আলোচনার কথা বলে তাকে থানায় ডেকে নেওয়া হয়। সেখানে বিএনপি কার্যালয় ভাঙচুরের একটি সন্ত্রাসবিরোধী মামলায় অজ্ঞাতনামা আসামি হিসেবে দেখিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি বলেন, বিচার চাইতে গিয়ে একজন প্রবীণ নারীর এমন পরিণতি অত্যন্ত দুঃখজনক।
সচেতন মহলের মতে, সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন করে নূরজাহান বেগমের ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার