কেশবপুর (যশোর) প্রতিনিধি:
যশোরের কেশবপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে হাসিবুর রহমান (৩) নামে এক শিশুর করুণ মৃত্যু হয়েছে। রোববার (২৩ আগস্ট) সকালে উপজেলার প্রতাপপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত হাসিবুর রহমান ওই গ্রামের ভ্যানচালক সাজিম উদ্দিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো রোববার সকালে বাড়িতে সাজিম উদ্দিনের ইঞ্জিনভ্যানটি চার্জে দেওয়া ছিল। এ সময় অসাবধানতাবশত চার্জের সংযোগস্থলে বিদ্যুৎস্পৃষ্ট হয় শিশু হাসিবুর রহমান। এতে সে গুরুতর আহত হলে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় নিহত শিশুটির পরিবারসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার