প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ১১, ২০২৬, ১:২৩ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ২৫, ২০২৫, ২:১৬ পি.এম
খুলনার পাইকগাছা সীমানা বিরোধে ভাঙচুর ও কলা গাছ কাটার অভিযোগ উঠেছে।
সোহেল রানা খুলনা জেলা প্রতিনিধি।।
- পাইকগাছা উপজেলার এক গ্রামে প্রতিবেশীর বিরুদ্ধে সীমানার ঘেরা ভাঙচুর ও হুমকির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী রাশেদ মালি (৫৫) পাইকগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।ভুক্তভোগী রাশেদ মালি জানান, গত ২৩/১০/২০২৫তারিখে সকাল আনুমানিক ৯টা ৩০ মিনিটে তার প্রতিবেশী মোবারক মালি (৬৫), পিতা মৃত লোকমান মালি; হারুন মালি (৪৫), পিতা মোবারক মালি; এবং মজিবর মালি (৬০), পিতা আনসার মালি — তারা দলবল নিয়ে তার বসতবাড়ির সীমানার বিভিন্ন গাছপালা কেটে ভাঙচুর করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়।রাশেদের সৎ মা হামিদা বেগম (৬৫)বলেন,ঘটনার সময় আমি সেখানে উপস্থিত ছিলাম। মোবারক মালি জোর করে আমাদের সীমানার ঘেরা গাছপালা কেটে ফেলছিল। ঘেরা তুলে দেওয়ার সময় ধস্তাধস্তির মধ্যে অশান্তি তৈরি হয়।অভিযুক্ত মোবারক মালির সাথে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, ওই জমি আমার নিজস্ব জমি। আমি কেন দখল করব? বরং তারা-ই আমাকে মারধর করেছে।স্থানীয় এলাকাবাসী জানান, ঘটনার সময় তারা কেউ উপস্থিত ছিলেন না, তাই সরাসরি কিছু বলতে পারছেন না।পাইকগাছা থানার ওসি জানান, অভিযোগ পেয়েছেন; তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার