কুষ্টিয়ার খোকসা মোড়াগাছা-হাসিমপুর সরকারি খাল খনন প্রকল্পে ব্যবহৃত দুটি এস্কেভেটর (ভেকু) রাতের আঁধারে পুড়িয়ে দিয়েছে দূর্বৃত্তরা।
বুধবার দিবাগত রাত ১২ টার দিকে খাল খননের কাজে ব্যবহৃত চলমান দুটি এস্কেভেটর মেশিন আগুন দেয় দুর্বৃত্তরা । এ সময় এস্কেভেটর চালকের একটি মোটরসাইকেল নিয়ে যসয় তারা। ঘটনার পর পরই ঘটনাস্থল পরিদর্শন করেছেন খোকসা থানা পুলিশ।
উল্লেখ্য গত ১৬ মার্চ দেশব্যাপী নদী-নালা, খাল ও জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির অংশ হিসেবে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোড়াগাছা–হাশিমপুর খাল পুনঃখনন কাজের শুভ উদ্বোধন করেছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুজ্জামান খান এমপি।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন জানান, মোড়াগাছা–হাশিমপুর খাল পুনঃখনন কাজে ব্যবহৃত দুটি স্কেভেটর (ভেকু) মেশিনে আগুন দেওয়ার ঘটনায় এখনো অভিযোগ পাইনি অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহণ করা হবে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার