স্টাফ রিপোর্টার: মোঃ মেহেদী হাসান, গঙ্গাচড়া উপজেলা
রংপুরের গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নে গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে আজারুল ইসলামের বসতবাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে থাকা আগুন পুরো বাড়ি গ্রাস করে ফেলে।
অগ্নিকাণ্ডে ঘরের ভেতরে থাকা কাপড়-চোপড়, আসবাবপত্র, , রাইস কুকার, ফ্যানসহ গৃহস্থালি সামগ্রী বেশি অংশ পুড়ে যায়।
খবর পেয়ে স্থানীয়রা পানি ও বালতি দিয়ে আগুন নেভানোর চেষ্টা চালায়। তবে আগুনের তীব্রতা এত বেশি ছিল যে মুহূর্তেই পুরো ঘর ভস্মীভূত হয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। সৌভাগ্যবশত এ ঘটনায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে পরিবারটি নিঃস্ব হয়ে পড়েছে।
ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, তারা এখন সম্পূর্ণ আশ্রয়হীন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার