সোহেল রানা জেলা প্রতিনিধি।
৫ ই আগস্ট বিকাল ৫ ঘটিকায় পাইকগাছা উপজেলায় ছাত্র জনতার গন অভ্যুত্থান দিবস উপলক্ষে সকলকে যোগদান করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর খুলনা জেলা কর্ম পরিষদ সদস্য জননেতা জনাব এস এম আমিনুল ইসলাম। তিনি বলেন স্বৈরাচার পতনের জন্য ছাত্রদের ভূমিকা জাতি কখনো ভুলবেনা। তিনি শহীদ ছাত্র-ছাত্রীদের রুহের মাগফেরাত করেন এবং আহত ছাত্র-ছাত্রীদের জন্য দোয়া করেন। তিনি বলেন আগামী বাংলাদেশের তাদের নাম স্বর্ণ অক্ষরে লেখা থাকবে, মাওলানা আমিনুল ইসলাম, পাইকগাছা উপজেলা বাসীর কাছে দোয়া চান তিনি উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আমিনুর ইসলাম সাহেব বলেন আমি যদি নির্বাচিত হতে পারি,গরিব অসহায় মানুষের জন্য আজীবন সংগ্রাম করে যাব তাদের অধিকার নিশ্চিত করার জন্য সর্বদা চেষ্টা করব, সকলে আমার জন্য দোয়া করবেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার