সেলিম হোসেন রুবেল,জয়পুরহাট প্রতিনিধি:
জয়পুরহাটের ক্ষেতলালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদ ইসলাম জয় (২৩) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার(১৩ অক্টোবর)বিকেল আনুমানিক ৫টার দিকে নিজ বাড়ি থেকে নিচিন্তা বাজার যাওয়ার পথে জয়পুরহাট-বগুড়া আঞ্চলিক মহাসড়কের ওমর ফিলিং স্টেশনের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ ইসলাম জয় ক্ষেতলাল উপজেলার বড়তারা ইউনিয়নের শিশি নাজির এলাকার বাসিন্দা জাহিদুল ইসলাম ছেলে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে,মঙ্গলবার বিকেলে নিজ বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে নিচিন্তার দিকে যাচ্ছিলেন জাহিদ ইসলাম জয়। পথে ওমর ফিলিং স্টেশনের পাশে পৌঁছালে তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাঁকে বগুড়ায় পাঠান। তবে বগুড়ায় নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
এ বিষয়ে ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুক্তারুল আলম বলেন,সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে।দুর্ঘটনাটি কীভাবে ঘটেছে,তা জানতে পুলিশ খোঁজখবর নিচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার