মিজানুর রহমান -স্টাফ রিপোর্টার
আগামী জাতীয় নির্বাচনে
( ঝিনাইদহ -৩) আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী মহেশপুর উপজেলা বিএনপির সভাপতি জনাব মোহাম্মদ মেহেদী হাসান রনি।
প্রতিদিনের ন্যায় শনিবার বিকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গণসংযোগ করেন।
গণসংযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট প্রার্থনা করেন মেহেদী হাসান রনি।
গণসংযোগটি ৪নং ওযার্ড বিএনপির সভাপতি শফি উদ্দীনের সভাপতিত্বে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান জিয়া, সাবদারপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ আহমেদ, সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নান, কোটচাঁদপুর উপজেলা মৎস্যজীবি দলের যুগ্ম - আহবায়ক আব্দুল কালাম আজাদ, মহেশপুর উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, শহীদ জিয়া মহেশপুর উপজেলা প্রজন্ম দলের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
স্থানীয় নেতাকর্মীরা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে কোটচাঁদপুর মহেশপুর এর আসন যদি বিএনপির পক্ষে ধরে রাখতে হয়। তাহলে সাবেক সংসদ সদস্য মরহুম শহিদুল ইসলাম মাষ্টার এর ছেলে মেহেদী হাসান রনির বিকল্প আর কেউ নেই বলে জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার