শামীম আহমেদ , মহেশপুর প্রতিনিধি
সোমবার (২৮ জুলাই) সকালে উপজেলার পলিয়ানপুর হঠাৎপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেন (২১) মহেশপুর উপজেলার কাজিরবেড় ইউনিয়নের পলিয়ানপুর হঠাৎপাড়া গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য হজরত আলী জানান, সোমবার বেলা সাড়ে ১১টার দিকে ভাত খাওয়া নিয়ে বড় ভাইয়ের সঙ্গে বিতর্কে জড়ায় ছোট ভাই জামাল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই উজ্জলের হাতে থাকা ছুরি দিয়ে জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহাত হন। পরে তিনি মারা যান।
মহেশপুর থানার ওসি সাজ্জাদ হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, অতি তুচ্ছ ঘটনা নিয়ে বড় ভাই উজ্জ্বল হোসেনের সঙ্গে ছোট ভাই জামালের তর্কবিতর্ক হয়। এক পর্যায়ে উজ্জলের হাতে থাকা ধারালো ছুরি দিয়ে ছোট ভাই জামালের বুকে আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।
জামালকে উদ্ধার করে নিকটস্থ ভৈরব বাজারের একটি ক্লিনিকে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু ঘটে।
ওসি আরও জানান, নিহত জামালের বড় ভাই উজ্জ্বল একজন ঝালমুড়ি, পেয়ারা ও আমড়া বিক্রেতা। তার হাতে সব সময় ধারালো ছুরি থাকতো। সেই ছুরি দিয়েই আঘাত করেছে। ঘটনার পরপরই উজ্জ্বল পালিয়ে গেছেন। বেলা ৩টার দিকে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার