মোঃ মাহাবুবুর রহমান।
ঝিনাইদহ(কালীগঞ্জ)থেকেঃ
ঝিনাইদহের চারটি সংসদীয় আসনের সবগুলোতে দলীয় সম্ভাব্য প্রার্থী ঘোষণা করেছে। বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলের পক্ষ থেকে এ ঘোষণা করা হয়।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখা আমির, অধ্যাপক আলী আজম
মোঃ আবুবকর এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘোষিত সম্ভাব্য প্রার্থীরা হলেন- ঝিনাইদহ-১ আসনের (শৈলকূপা) উপজেলা আমির অধ্যাপক এ এস এম মতিউর রহমান, ঝিনাইদহ-২ আসনের (সদর-হরিনাকুন্ডু) জেলা আমির অধ্যাপক আলী আজম মোঃ আবুবকর, ঝিনাইদহ -৩ (কোটচাঁদপুর-মহেশপুর) আসনের সাবেক জেলা নায়েবে আমীর অধ্যাপক মতিয়ার রহমান ও ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ-সদর আংশিক) আসনের কালীগঞ্জ উপজেলা নায়েবে আমির মাওলানা আবু তালেব।
ঝিনাইদহ জেলা আমির অধ্যাপক আলী আজম মো. আবুবকর বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সারাদেশেই দলীয় প্রার্থী ঘোষণা করছে কেন্দ্র। এর অংশ হিসেবে ঝিনাইদহ জেলার চারটি সংসদীয় আসনে দলীয় সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষনা করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার