স্টাফ রিপোর্টার ঝিনাইদহ মোঃ তৌফিকুর রহমান রাজন:
ঝিনাইদহের কোটচাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও বঙ্গবন্ধু পরিষদের দুই নেতাকে গ্রেফতার করেছে কোটচাঁদপুর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (১০ নভেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে কোটচাঁদপুর মডেল থানা পুলিশের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তাঁদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলেন, কোটচাঁদপুর উপজেলার সাফদারপুর গ্রামের মৃত খিদির আলীর ছেলে শাহ আলম (৪২)। তিনি সাফদারপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য। অপরজন হলেন শেখপাড়া গ্রামের শরিফুল ইসলামের ছেলে মো. আশানুর ইসলাম (২৪)। তিনি বঙ্গবন্ধু পরিষদ, কোটচাঁদপুর উপজেলা শাখার সভাপতি।
পুলিশ সূত্রে জানা গেছে, কোটচাঁদপুর থানার মামলা নং-১৬, তারিখ ২১ সেপ্টেম্বর ২০২৬, জিআর নং-১১৮/২৬-এর তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাঁদের গ্রেফতার করা হয়েছে। মামলাটি সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০২৬)-এর ৭, ৮, ৯, ১০, ১১, ১২ ও ১৩ ধারায় দায়ের করা হয়েছে।
পুলিশ জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পিসিপিআর যাচাই করে বিরূপ কোনো তথ্য পাওয়া যায়নি। যথাযথ আইনি প্রক্রিয়া শেষে তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
কোটচাঁদপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার