মোঃ মোখলেছুর রহমান ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার তৃণমূল বিএনপি রাজনীতির অন্যতম পরিচিত মুখ আব্দুর রহিম। বহুবার কারাবরণসহ নানা প্রতিকূলতা পার করেও তিনি আজও দলের প্রতি অনড়। সমর্থকদের ভাষায় পঞ্চাশ টা বুলেটের মতো আঘাত এলেও তার অন্তর থেকে বিএনপির প্রতি ভালোবাসা মুছে ফেলা যাবে না। ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-প্রচার সম্পাদক, ফুলবাড়িয়া উপজেলা যুবদলের কোষাধ্যক্ষ ও ১নং নাওগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ আব্দুর রহিম সম্প্রতি গ্রেপ্তার হন। সামাজিক যোগাযোগমাধ্যমে তার কারাবন্দি অবস্থার একটি ছবি ছড়িয়ে পড়ে, যেখানে তাকে লোহার গরাদের ভেতর দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। স্থানীয় সমর্থকরা জানান, রহিম ভাই শুধু একজন রাজনৈতিক কর্মী নন, বরং তিনি দলের দুঃসময়ে জিয়ার আদর্শে গড়া এক সৈনিক। বারবার জেল-জুলুম, কটূক্তি, নিপীড়ন ও প্রতিকূলতার মুখোমুখি হয়েও তিনি কখনো পিছপা হননি।শুধু তাই নয় একটা সময় আব্দুর রহিম কে গ্রেফতার করতে না পেরে তার ছোট ভাই ফরহাদ হোসেনকে গ্রেফতার করে ফুলবাড়িয়া থানা পুলিশ সে-ই সাথে রহিমের পরিবারের উপর চালায় পাশবিক অত্যাচার তবোও প্রতিটি আঘাতকে দল ও আদর্শের প্রতি দৃঢ় অবস্থানে রূপান্তর করেছেন। আব্দুর রহিমের এই অটল অবস্থানই তাকে স্থানীয় বিএনপি কর্মীদের কাছে সংগ্রামী নেতৃত্বের প্রতীক করে তুলেছে। ৫০ টা বুলেট মেরেও রহিম ভাইয়ের হৃদয় থেকে বিএনপির নাম কেউ মুছে ফেলতে পারবে না। রাজনৈতিক প্রতিকূলতার ভেতর থেকেও আব্দুর রহিমের অঙ্গীকার ও দৃঢ়তা স্থানীয় রাজনীতিতে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে। তার নেতৃত্ব ও আদর্শের প্রতি আনুগত্য বিএনপির তৃণমূল কর্মীদের জন্য এক অনুপ্রেরণার নাম।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার