
পটুয়াখালীর দুমকিতে গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্থানীয় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানসমূহের অংশগ্রহণে সমন্বিত পরিকল্পনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। (৪জুন) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ খায়রুল ইসলাম চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন দুমকি থানা ওসি (তদন্ত) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ ফারুক হোসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ অলিউল ইসলাম, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান খান, প্রেসক্লাব দুমকীর সভাপতি মোঃ দেলোয়ার হোসেন ও সাংবাদিক মোঃ আরিফ হোসেনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
কর্মশালায় গ্রাম আদালতের গুরুত্ব, কার্যপরিধি এবং এর কার্যক্রম আরও গতিশীল ও সম্প্রসারণের উপায় নিয়ে আলোচনা করা হয়। বক্তারা স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের কার্যকর ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার