হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন পলাতক আসামিকে গ্রেফতার করেছে র্যাব। র্যাব-৬, সিপিসি-৩, যশোর এবং র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের যৌথ অভিযানে নড়াইল জেলার সদর থানাধীন কালিয়া রোড ভবানীপুর এলাকা থেকে তাকে আটক করা হয়।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার র্যাব-৬, সিপিসি-৩, যশোর ও র্যাব-১০, ফরিদপুর ক্যাম্পের একটি আভিযানিক দল নড়াইল সদরের কালিয়া রোড ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করে।
উক্ত অভিযানে মোঃ জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখ (৪৫) নামের এক পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
পিতা:হোসেন পত্তনদার
ঠিকানা:*সাং-উত্তর দৌলতদিয়া ফেনু মোল্ল্যার পাড়া, থানা- গোয়ালন্দ ঘাট, জেলা- ফরিদপুর।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৪ সালের ৬ সেপ্টেম্বর রাজবাড়ী গোয়ালন্দঘাটের সাউথ ইস্ট ইউনিভার্সিটির ছাত্র সাইফুল ইসলাম রিপন মন্ডল'কে গোয়ালন্দের দৌলতদিয়া এলাকায় গুলি করে হত্যা করা হয়।
উক্ত হত্যা মামলায় রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালত ২০২৩ সালের ৬ আগস্ট পলাতক আসামি মোঃ জামাল পত্তনদার ওরফে কুদ্দুস রহিম শেখকে মৃত্যুদণ্ড এবং ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন। রায়ের পর থেকে সে পলাতক ছিল।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিকে যশোর জেলার কোতোয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার