মাহাবুব হোসেন, লিখনী ডেস্ক:
কুষ্টিয়ার কুমারখালীতে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে মোটরসাইকেল শোডাউন করেছেন সংগঠনের নেতাকর্মীরা।
রোববার সকালে কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের উদ্যোগে পৌর এলাকার শহীদ গোলাম কিবরিয়া সেতু চত্বর থেকে মোটরসাইকেল শোডাউনটি বের হয়। পরে মোটরসাইকেলের বহরটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাসস্ট্যান্ড এলাকায় গিয়ে শেষ হয়।
শোডাউনে কুমারখালী উপজেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি রকি আহমেদ, সাধারণ সম্পাদক রাসেল আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
এ সময় নেতাকর্মীরা সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করা এবং নতুন কমিটির মাধ্যমে ছাত্রদের অধিকার আদায়ের আন্দোলনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার