মোঃ হেলাল উদ্দীন, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ)
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে হেলাল ফাউন্ডেশনের সৌজন্যে গরীব রোগীদের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়।আজ শনিবার (৯ আগষ্ট) উপজেলার এলাইপুরে গরীব ও অসহায় রোগীদের নগদ অর্থ সহায়তা ও বিনামূল্যে শতাধিক রোগীর চিকিৎসা করা হয়। রোগী চিকিৎসা করেন বিএমডিসি থেকে রেজিষ্ট্রেশন প্রাপ্ত ডাঃ মোঃ আসাদুল্লাহ আল গালীব। গরীব রোগীদের হাতে নগদ অর্থ তুলে দেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক মোঃ হেলাল উদ্দীন। এছাড়াও ফাউন্ডেশন কর্তৃক স্বেচ্ছায় রক্তদান এবং গরীব রোগীদের বিনামূল্যে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স ও জেলা সদর হাসপাতালে পৌছানোর ব্যবস্থা করা হয়ে থাকে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব মোঃ আবু বকর সিদ্দিক। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন মোঃ ওবাইদুর রহমান, মোঃ মুনিরুল ইসলাম মাইজুল, মোঃ এমদাদুল হক, মোঃ জালাল উদ্দীন, মোঃ বেলাল উদ্দীন প্রমুখ। এছাড়া এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ আজিজুর রহমান। সভাপতিত্ব করেন মোঃ এরশাদ আলী।
বক্তারা বলেন, গ্রামীন জনপদে গরীব রোগীদের মাঝে অর্থ সহায়তা ও বিনামূল্যে চিকিৎসাসেবা প্রতিষ্ঠানটি আপনাদের। আপনারা যদি সঠিকভাবে সেবা নিতে আসেন, তবে এই প্রতিষ্ঠান যুগযুগ ধরে টিকে থাকবে। অত্র এলাকার জনসাধারণ এমন একটি মানবিক সংগঠন পেয়ে খুবই আশান্বিত বোধ করছেন। পরিশেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার