নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি ও গুনিয়াউক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
রবিবার রাত সাড়ে আটটার দিকে নাসিরনগর থানা পুলিশ উপজেলার চিতনা বাজার থেকে জিতু মিয়াকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গুনিয়াউক ইউনিয়নের চিতনা বাজার এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা স্থানীয় ইউপি চেয়ারম্যান মোহাম্মদ জিতু মিয়া (৬৫) কে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে ফ্যাসিস্ট আওয়ামীলীগের হয়ে বিশৃঙ্খলা সৃষ্টি ও নাশকতার পরিকল্পনার সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে। এবং ২৪' সালের ১লা সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়া জেলা আদালতে ১১৮ জনকে আসামি করে বিস্ফোরক আইনে মামলা করা হয়। ওই মামলার ২৮ নম্বর আসামি উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান জিতু মিয়া।
নাসিরনগর থানার অফিসার ইনচার্জ মো: আজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত জিতু মিয়ার বিরুদ্ধে সরকার বিরোধী ষড়যন্ত্র ও নাশকতা সৃষ্টির পরিকল্পনার অভিযোগ রয়েছে। তিনি গুনিয়াউক ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান এবং কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার