হাবিবুর রহমান, বাগেরহাট জেলা প্রতিনিধি
বুধবার , ১১ই নভেম্বর , ২০২৬
নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে মোংলা শহরে মশাল মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মশাল মিছিলটি মোংলা পৌর শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মোংলা পৌরসভার সামনে গিয়ে মিছিলটি শেষ হয়। নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মকাণ্ডের প্রতিবাদ জানিয়ে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান। তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে রাজনৈতিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরতে হবে।
এ সময় এনসিপির সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল ও সমাবেশে অংশ নেন। মিছিলে তারা বিভিন্ন স্লোগান দিয়ে তাদের প্রতিবাদ ও রাজনৈতিক অবস্থান তুলে ধরেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার