নীলফামারীর ডোমারে অনলাইন জুয়ার ঋণের চাপে গৌরাঙ্গ চন্দ্র রায় (২০) নামে এক যুবক আত্মহত্যা করেছে। বুধবার (১৩ মে) সকালে উপজেলার পাঙ্গা মটুকপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মটুকপুর নয়নপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত গৌরাঙ্গ চন্দ্র রায় পাঙ্গা মটুকপুর ইউনিয়নের মটুকপুর নয়নপাড়া এলাকার মৃত রাজেন্দ্র চন্দ্র রায়ের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত ১২টা থেকে বুধবার সকাল ৬টার মধ্যে যেকোনো সময় নিজ বাড়ির টয়লেটের কাঠের তীরের সঙ্গে গলায় রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন গৌরাঙ্গ। পরে সকাল সাড়ে ৬টার দিকে পরিবারের সদস্যরা টয়লেটে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনদের ধারণা, গৌরাঙ্গ অনলাইন জুয়ার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন এনজিও থেকে ঋণ নেওয়ার পর ঋণ পরিশোধে ব্যর্থ হয়ে মানসিক চাপে তিনি আত্মহত্যার পথ বেছে নেন।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার