আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে খুলনার পাইকগাছা উপজেলার ৬ নম্বর লস্কর ইউনিয়নে নির্বাচনী আলোচনা জমে উঠেছে। এ ইউনিয়নে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত চেয়ারম্যান প্রার্থী হিসেবে মাঠে রয়েছেন পাইকগাছা উপজেলা জামায়াতের আমির মাওলানা সাইদুর রহমান।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত রয়েছেন। গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক উদ্যোগে অংশগ্রহণ এবং সাধারণ মানুষের খোঁজখবর নেওয়ার কারণে এলাকায় তাঁর একটি ইতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও সুশীল সমাজের প্রতিনিধিরাও তাঁর কর্মকাণ্ডে সন্তোষ প্রকাশ করেছেন।
নির্বাচন প্রসঙ্গে মাওলানা সাইদুর রহমান বলেন, আমি সবসময় সাধারণ মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করেছি। আল্লাহর রহমত ও এলাকাবাসীর দোয়া ও সমর্থনে চেয়ারম্যান নির্বাচিত হতে পারলে ইউনিয়নে অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে। জনগণকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল ও উন্নত ইউনিয়ন গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ।এদিকে ইউনিয়নের বিভিন্ন এলাকায় ইতোমধ্যে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। প্রার্থীদের সমর্থকদের মধ্যেও দেখা যাচ্ছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। স্থানীয় ভোটাররা বলছেন, যোগ্য ও সৎ নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেই ইউনিয়নের কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার