বাঘারপাড়া অফিস :
বাঘারপাড়া উপজেলা শাখার এক সাধারণ সভা আজ অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রধান সমন্বয়কারী আব্দুল্লাহ আল মামুন, এবং সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়কারী ফরহাদ হোসেন জনি। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন এনসিপি কেন্দ্রীয় কমিটির সদস্য ইয়াহিয়া জিসান।
সভায় আরও উপস্থিত ছিলেন বাঘারপাড়া শাখার নেতৃবৃন্দ—আমিমুল এহসান ফয়সাল, ডা. নজরুল ইসলাম, রজিবুল ইসলাম সহ অন্যান্যরা।
আলোচ্যসূচিতে—
জুলাই সনদ এবং জুলাইয়ে সংঘটিত গণহত্যার দাবিতে বাঘারপাড়ায় মানববন্ধন আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
বাঘারপাড়ার বিভিন্ন এলাকার সমস্যাবলি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়; সংশ্লিষ্ট প্রশাসনের কাছে দাবি তুলে ধরতে একটি পরিকল্পনা গ্রহন করা হয়।
এছাড়া, পৌরসভা ও প্রতিটি ইউনিয়নে সাংগঠনিক কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে গুরুত্বপূর্ণ কর্মপরিকল্পনা গ্রহণ করা হয়।
সভা সফলভাবে সমাপ্ত ঘোষণা করে সভাপতি উপস্থিত সবার সহযোগিতা ও অব্যাহত সমর্থনের জন্য ধন্যবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার