ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার সংকট, প্রশাসনিক অব্যবস্থাপনা, রোগীদের ভোগান্তিসহ সকল অনিয়মের প্রতিবাদে ও স্বাস্থ্য সেবার সুষ্ঠু ব্যবস্থা নিশ্চিত করার দাবীতে ফটিকছড়ি উপজেলা নির্বাহী অফিসার জনাব সাঈদ মুহাম্মদ ইব্রাহিম সাহেব ও উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মুহাম্মদ তৌহিদুল আলমের নিকট স্মারকলিপি পেশ করেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা, ফটিকছড়ি উপজেলা শাখার নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন- ছাত্রসেনা চট্টগ্রাম উত্তর জেলার শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন শাকিল, ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সভাপতি মুহাম্মদ শাহাদাত হোসেন, ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ) উপজেলার সভাপতি কাজী মুহাম্মদ মহিউদ্দিন, ছাত্রসেনা ফটিকছড়ি (দক্ষিণ ) উপজেলার সাধারণ সম্পাদক মিজানুর রহমান মুন্না, ছাত্রসেনা ফটিকছড়ি (উত্তর) উপজেলার সাধারণ সম্পাদক এয়াকুব আলী বাদশাহ্, ছাত্রসেনা নাজিরহাট পৌরসভার সভাপতি মুহাম্মদ করিম উদ্দীন, উপজেলা ছাত্রসেনা নেতা হাফেজ মুহাম্মদ বোরহান, মুহাম্মদ রায়হান, মুহাম্মদ নাঈম উদ্দীন প্রমুখ।
উভয়ই গুরুত্বের সাথে স্মারকলিপি গ্রহণ করেন এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যথাযথ স্বাস্থ্য সেবা নিশ্চিতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করবে বলে আশ্বস্ত করেন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার