
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবাসহ সুজন মিয়া (২৬) ও আরিফুল ইসলাম (৩০) নামে দুই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ভবানীপুর ইউনিয়নের মহেষপুর গোপপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে জানা গেছে।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আজ আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ফুলবাড়ীয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান।
এ ঘটনায় আইনগত কার্যক্রম চলমান রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার