মোঃ মোখলেছুর রহমান
ফুলবাড়িয়া উপজেলা প্রতিনিধি
ময়মনসিংহের ফুলবাড়িয়া কলেজের বিএনসিসি গ্রুপ জাতীয় শিক্ষা সপ্তাহ উদযাপন–২০২৬ খ্রি. উপলক্ষে ময়মনসিংহ বিভাগীয়/আঞ্চলিক পর্যায়ে আয়োজিত “বিএনসিসি গ্রুপ” ইভেন্টে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। এ সাফল্যের মাধ্যমে ফুলবাড়িয়া কলেজ বিএনসিসি গ্রুপ জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য মনোনীত হয়েছে।
ফুলবাড়িয়া কলেজের শিক্ষার্থীরা শিক্ষা ও শৃঙ্খলার পাশাপাশি নেতৃত্ব, দেশপ্রেম ও দায়িত্ববোধে বরাবরই এগিয়ে। প্রতিবছর এ কলেজ থেকে প্রায় ২০ থেকে ৩০ জন শিক্ষার্থী সেনাবাহিনীসহ বিভিন্ন প্রশাসনিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ চাকরিতে নিজেদের অবস্থান নিশ্চিত করছে। সংশ্লিষ্টদের মতে, এ সাফল্যের পেছনে ফুলবাড়িয়া কলেজ বিএনসিসি গ্রুপের নিয়মিত প্রশিক্ষণ, শৃঙ্খলাপূর্ণ কার্যক্রম এবং শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
বিভাগীয় পর্যায়ে এ অর্জনে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় শিক্ষানুরাগী মহলে আনন্দের সৃষ্টি হয়েছে। তারা আশা প্রকাশ করেন, জাতীয় পর্যায়েও ফুলবাড়িয়া কলেজ বিএনসিসি গ্রুপ একই ধারাবাহিকতা বজায় রেখে গৌরবজনক সাফল্য অর্জন করবে।
ফুলবাড়িয়া কলেজ বিএনসিসি গ্রুপের সকল সদস্যের প্রতি রইলো আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার