ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি:
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আশরাফ আলী (প্রায় ৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর) দুপুরে উপজেলার পুটিজানা ইউনিয়নের গাড়াজান এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশরাফ আলী গাড়াজান এলাকার লোকমান হোসেনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গাড়াজান এলাকার মাতাল বাড়ি সংলগ্ন একটি শাকসবজির ক্ষেতে বিদ্যুৎচালিত পাম্পের সাহায্যে সেচ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হন আশরাফ আলী। পরে জুমার নামাজ শেষে স্থানীয় লোকজন তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে শিবগঞ্জ বাজারে নিয়ে যান। সেখানে চিকিৎসক পরীক্ষা করে তাঁকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তবে কীভাবে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।
প্রতিবেদন: মোঃ মোখলেছুর রহমান
ময়মনসিংহ প্রতিনিধি, দৈনিক লিখনী সংবাদ
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার