ফুলবাড়ীয়া (ময়মনসিংহ) প্রতিনিধি: ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ২০০ পিস ইয়াবাসহ শাজাহান আলম (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শুক্রবার (১৩ নভেম্বর) বিকেলে ফুলবাড়িয়া থানা পুলিশের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার শাজাহান আলম ফুলবাড়িয়া পৌরসভার ভালুকজান এলাকার বাসিন্দা। তিনি ওই এলাকার হাবিবুর রহমানের ছেলে।
পুলিশের হাতে গ্রেপ্তারের পর তাকে থানায় নেওয়া হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মোঃ মোখলেছুর রহমান ময়মনসিংহ প্রতিনিধি দৈনিক লিখনী সংবাদ
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার