সুজন বগুড়া
সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সু-স্বাস্থ্য কামনা ও দেশনায়ক জনাব তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল বগুড়া জেলা শাখা সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকার ও সাধারণ সম্পাদক এম আর হাসান পলাশ নির্দেশনায় সরকারি শাহ সুলতান কলেজ ছাত্র নেতা রাজু আহম্মেদ'র আয়োজনে
আজ বুধবার ১৯ মার্চ কলেজ এলাকায় পথচারী, অসহায় ও দুস্থ মানুষের মাঝে ইফতার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কলেজ ছাত্রদল নেতা রাজু আহম্মেদ,ইশতিয়াক, জিহাদ, রিফাত, মেহেদী, রাকিব,সহ নেতাকর্মীরা
ছাত্র নেতা রাজু আহম্মেদ বলেন , "রমজান হলো সংযম ও মানবতার মাস। পথচারী ও অসহায় মানুষদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাব।"
ইফতার বিতরণকালে পথচারী ও দুস্থ ব্যক্তিরা ছাত্রদলের এ মহৎ উদ্যোগকে সাধুবাদ জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার