উৎপল ঘোষ,ক্রাইম রিপোর্টার :
বরিশালের বানারীপাড়া থানার যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় ১৪(চৌদ্দ) বছর সশ্রম কারাদন্ড এবং এক লক্ষ টাকা অর্থদণ্ড প্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী মিলন খান'কে গ্রেফতার করে এসআরবি-৮, বরিশাল।
এসআরবি-৮ জানান, সদর কোম্পানী, বরিশাল এর চৌকস আভিযানিক দল বরিশাল মহানগরীর কোতয়ালী মডেল থানাধীন রুপাতলী এলাকায় অভিযান পরিচালনা করে সাজাপ্রাপ্ত আসামী মিলন খান, পিতা- আলী আহম্মেদ খান, সাং- বৈরকাঠি, থানা- উজিরপুর, জেলা- বরিশাল'কে গ্রেফতার করতে সক্ষম হয়।
গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামী মিলন খান এর বিরুদ্ধে যৌতুকের জন্য গুরুতর জখমের মামলায় রবিশালের উজিরপুর থানায় একটি সাজা ওয়ারেন্ট জারি আছে, যার জিআর নং-১৫/১৭ (বানারীপাড়া), ধারা- নারী ও শিশু নির্যাতন দমন আইন এর ১১(খ)। বিজ্ঞ আদালতে মামলাটি সন্দেহাতীতভাবে প্রমানিত হওয়ায়, বিজ্ঞ আদালত উক্ত আসামীকে ১৪(চৌদ্দ) বছর সশ্রম কারাদন্ডসহ ১,০০,০০০/-(এক লক্ষ) টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরো ০১(এক) বছর বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
গ্রেফতারকৃত আসামী অত্যন্ত চতুরতার সাথে দীর্ঘ দিন আত্মগোপনে থাকে। কিন্তু এসআরবি-৮, বরিশাল সর্বোচ্চ পেশাদারিত্বের সাথে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে তাকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বরিশাল জেলার উজিরপুর থানায় হস্তান্তর করা হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার