বাগেরহাটের রামপালে অভিযান চালিয়ে ২০ কেজি গাঁজাসহ দুইজনকে গ্রেফতার করে এসআরবি-৬, সদর কোম্পানি।
এসআরবি-৬, সদর কোম্পানির একটি আভিযানিক দল অদ্য ২০ সেপ্টেম্বর ১০:৪০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে বাগেরহাট জেলার রামপাল থানাধীন গোপীনাথপুর বগুড়া ব্রিজ সংলগ্ন পাঁকা রাস্তার উপর চেকপোস্ট পরিচালনা করে একটি সিলভার রংয়ের প্রাইভেট কার এ তল্লাশি চালিয়ে অবৈধ মাদকদ্রব্য ২০ (বিশ) কেজি গাঁজাসহ একজন মাদক ব্যবসায়ী এবং গাড়ীর চালককে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন, ১। রিয়াজ হাওলাদার (২৫), পিতা: হাসান হাওলাদার, সাং: দিগরাজ, এবং গাড়ির চালক ২। রহমত কাজী, পিতা: কামাল কাজী, সাং: উত্তর মাল গাজী, উভয় থানা: মোংলা, জেলা: বাগেরহাট।
গ্রেফতারকৃত আসামিদ্বয়ের হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ক) ২০ (বিশ) কেজি গাঁজা এবং মাদক পরিবহণ কাজে ব্যবহৃত খ) একটি সিলভার রং এর প্রাইভেট কার উদ্ধার পূর্বক উপস্থিত সাক্ষীদের সম্মুখে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে।
পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামিদ্বয়ের বিরুদ্ধে বাগেরহাট জেলার রামপাল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজু পূর্বক উদ্ধার ও জব্দকৃত আলামতসহ আসামিদ্বয়কে রামপাল থানায় হস্তান্তর করা হয়েছে।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার