তপন দাস , নীলফামারী
ঢাকার দিয়াবাড়ি মাইলস্টোন স্কুল এ্যান্ড কলেজে বিমান দূর্ঘটনায় নিহত স্কুল শিক্ষিকা নীলফামারীর জলঢাকার বগুলাগাড়ি চৌধুরীপাড়ায় মাইলস্টোন স্কুল এন্ড কলেজের সাহসী শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধিস্থলে নীলফামারী জেলা প্রশাসক নায়িরুজ্জামান ও জেলা পুলিশ সুপার নীলফামারী জনাব এ.এফ.এম তারিক হোসেন খান মহোদয় শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছেন।
বুধবার সকাল ১০ টার দিকে নিহত শিক্ষিকা মাহেরীন চৌধুরীর সমাধি স্হলে শ্রদ্ধাঞ্জলী নিবেদন করেন তারা।
জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপার মহোদয় সাহসী এই শিক্ষিকার আত্মত্যাগে গভীর শোক প্রকাশ করেন এবং মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ নায়িরুজ্জামান, জেলা প্রশাসক নীলফামারী; জনাব মোঃ জায়িদ ইমরুল মোজাক্কিন, উপজেলা নির্বাহী অফিসার, জলঢাকা, নীলফামারী; জনাব আরজু মোঃ সাজ্জাদ হোসেন, অফিসার ইনচার্জ, জলঢাকা, নীলফামারীসহ জেলা প্রশাসন ও জেলা পুলিশ নীলফামারীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ, সাংবাদিকবৃন্দ এবং মরহুমার পরিবারবর্গ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার