স্টাফ রিপোর্টার্স , মানিক হোসেন
বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ছিনতাই প্রতারণাসহ বিভিন্ন মামলার পলাতক ১১ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। এদের মধ্যে গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামি রয়েছে ৮ জন এবং নিয়মিত মামলার আসামি ৩ জন।
সোমবার ১১ আগস্ট বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোর থেকে দুপুর পর্যন্ত বেনাপোল থানা এলাকায় বিশেষ এ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে গ্রেফতার হওয়া আসামিদের যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ছিনতাই ও প্রতারণা মামলার আসামিরা হলেন, বেনাপোল পোর্ট থানার বড়আঁচড়া গ্রামের আমজাদ হোসেনের ছেলে সোয়েব আক্তার (২৮),আনোয়ারের ছেলে বাবু(২৪), নজরুল ইসলামের ছেলে মাসুম (৪০), সাদিপুর গ্রামের মিয়ারাজ হোসেনের ছেলে ইশরাত(২৮), গাতিপাড়া গ্রামের জমির হোসেনের ছেলে মোমিনুর (২১), তালশাড়ি গ্রামের শহিদুল ইসলামের ছেলে নজরুল (৩৪), গোপালগঞ্জের বাগেরবাড়ি এলাকার সালাউদ্দিন শেখের ছেলে মাসুম শেখ (৩০) ও ভবারবেড় গ্রামের মুন্সি ব্যাপারীর ছেলে আবু সাঈদ ব্যাপারী (২৬)।
অপরদিকে গ্রেফতারকৃত নিয়মিত মামলার আসামিরা হলেন, পোর্টথানার পুটখালি গ্রামের আকরম আলীর ছেলে রনি হোসেন (২৫), বড়আঁচড়া গ্রামের আহম্মদ আলীর ছেলে ইসমাইল হোসেন (২৬) ও ইসমাইলের ছেলে তহিদুল ইসলাম (২৪)।
বেনাপোল বন্দর চেকপোস্ট ব্যবসায়ী সমিতির সহসভাপতি আলী আশরাফ জানান, গ্রেফতার, ছিনতাই ও প্রতারণা মামলার আসামিরা মারাত্মক অপরাধের সাথে জড়িত। সীমান্তে ক্যানসার সহ জটিল রোগে আক্রান্ত অসহায় পাসপোর্টধারীদের জিম্মি করে সাথে থাকা টাকা ছিনিয়ে নিত। প্রায় এক যুগ ধরে এ চক্রটি বেনাপোল চেকপোস্টে প্রভাবশালীদের ছত্রছায়ায় অপরাধ করে আসছিল। ০৫ আগস্টের পর এদের ধরতে বিভিন্ন সময় ব্যবসায়ী সমিতি পুলিশকে জানায়। কিন্তু এরা আটকের কিছুদিন পর ছাড়া পেয়ে আবার প্রতারণায় যুক্ত হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার