এন এম রায়হানঃ
গতকাল বিকালে আলোছায়া চাইল্ড এডুকেশন সেন্টারে আলোছায়া সমাজকল্যাণ সংস্থার উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
আলোছায়া সমাজকল্যাণ সংস্থা কতৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি প্রকল্পের উত্তীর্ণ শিক্ষার্থী এবং মহান ভাষার মাস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানটিতে অভিভাবক সুধীজন ও শিক্ষার্থীদের মাঝে এক মেলবন্ধনের সৃষ্টি করে। অনুষ্ঠানে সকল উত্তীর্ণ ছাত্র ছাত্রীদের অভিভাবক গন উপস্থিত ছিলেন।
আলোছায়া সমাজকল্যাণ সংস্থার চেয়ারম্যান রিপুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র সংস্থার পরিচালক কামাল হোসেন, উপদেষ্টা মন্ডলির মৃত্ন্যন্জয় বিশ্বাস, রবিন্দ্রনাথ রায়, সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যাম সুন্দর মল্লিক, নিহারিকা মন্ডলসহ সংস্থার সকল পর্যায়ের কর্মীবৃন্দ।
আলোছায়া সমাজকল্যাণ সংস্থা কতৃক আয়োজিত ২০২৪ সালের বৃত্তি প্রকল্পের উত্তীর্ণ শিক্ষার্থী এবং মহান ভাষার মাস উপলক্ষে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা ২০২৫ এ উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত। অনুষ্ঠানটি অভিভাবক ও শিক্ষার্থীদের মাঝে এক মেলবন্ধনের সৃষ্টি হয়। অনুষ্ঠানে উপস্থিত অভিভাবক গন বলেন আলোছায়া সমাজ কল্যান সংস্থার মহতি উদ্দোগকে আমরা সাধুবাদ জানাই এবং আশারাখি এ সংস্থাটি তাদের মহতি উদ্দোগ নিয়ে সামনের দিকে এগিয়ে যাক ও সকলের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার