মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ পবিত্র মাহে রমযান উপলক্ষে মণিরামপুরে অসহায়-দরিদ্র ও সমাজের ছিন্নমূল পর্যায়ের শতাধিক পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ ও বিশেষ দোয়া অনুষ্ঠান করেছে আস-সুন্নাহ ফাউন্ডেশন।গতকাল মঙ্গলবার ( ৪ মার্চ) বাদ আসর মণিরামপুর বালিয়াডাঙ্গা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সমস্ত ইফতার সামগ্রী বিতরণ পরবর্তী বিষেশ দোয়া অনুষ্ঠিত হয়।
আস সুন্নাহ'র মাওলানা আশরাফ ইয়াছিন ও নাসিম খানের যৌথ সঞ্চালনায় এ
আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর যুগ্ম মহাসচিব মুফতি রশিদ বিন ওয়াক্কাস।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের কেন্দ্রীয় প্রতিনিধি মাওলানা শুয়াইব হোসেনের উপস্থিতিতে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) নুর মুহাম্মদ গাজী।আরো উপস্থিতছিলেন বালিয়াডাঙ্গা খানপুর কলেজের অধ্যাক্ষ আসাদুজ্জামান শাহিন,প্রবীণ সাংবাদিক নিসার উদ্দিন খান আজম, মাওলানা হাসান আল মামুন,মাওলানা আজহারুল ইসলাম,এস এম মারুফ সহ আস সুন্নাহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আস-সুন্নাহ ফাউন্ডেশনের মনিরামপুর উপজেলা সংগঠক আশরাফ ইয়াছিন জানান আল্লাহর অশেষ মেহেরবানীতে ইতিপূর্বে আস-সুন্নাহ ফাউন্ডেশন দেশব্যাপী অসহায়,দরিদ্র ও ছিন্নমূল মানুষের পাশে দাড়িয়েছে।এবছর ইফতার সামগ্রী বিতরণ ও দাওয়াহ কার্যক্রমে অন্তত ৩০ হাজার পরিবারকে ইফতারি সামগ্রী সহায়তা প্রদানের টার্গেট করছে। তারই ধারাবাহিকতায় আজ আমরা শতাধিক অসহায়,দরিদ্র পরিবারকে উক্ত ইফতার সামগ্রী বিতরণ করেছি।প্রতিটি প্যাকেজে ২ কেজি ছোলা, ১ কেজি খুরমা,১ কেজি মুড়ি, ২ কেজি ডাল ও ১ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়েছে।
বিগত দিনেও অসহায় ছিন্নমূল মানুষের পাশে আস-সুন্নাহ ফাউন্ডেশনের কার্যক্রমকে প্রসংসা করে ইফতার সামগ্রী পাওয়া পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন।সর্বশেষ আস সুন্নাহ ফাউন্ডেশনের সদস্য,দাতা সদস্য,স্বেচ্ছাসেবক শুভাকাংখীদের জন্য দোয়া ও বিশেষ মোনাজাতের মাধ্যমে উক্ত দিনের কার্যক্রম শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার