মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
যশোরের মণিরামপুরে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
২৪ জুলাই বৃহস্পতিবার মাগরিব বাদ মণিরামপুর ইসলামী আন্দোলনের কার্যালয়ে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সভাপতি মাওলানা এমদাদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সুরা সদস্য রাসেল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন যশোর জেলা শাখার প্রচার সম্পাদক শাহাদাত হোসেন, উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার প্রধান উপদেষ্টা মাষ্টার জয়নাল আবেদীন টিপু, ইসলামী আন্দোলন বাংলাদেশ মণিরামপুর উপজেলা শাখার সহ-সভাপতি মাওলানা আক্তারুজ্জামান, ইসলামী শ্রমিক আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব ইজ্জত আলী, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আহসান কবীর, ইসলামী যুব আন্দোলন মণিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম, সহ-সভাপতি ডাক্তার আহসান হাবীব সহ উপজেলা ইউনিয়ন পৌরসভার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার