মোঃ সাজ্জাদুল ইসলাম ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
সৈরাচারী শাষক আ"লীগের দেশবিরোধী নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে মনিরামপুর উপজেলা বিএনপি সহ অংগসংগঠনের একাংশের নেতাকর্মীরা।
গত মাসের ২৯ তারিখে সোস্যাল মিডিয়াতে নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের নিজস্ব প্যাডে মধ্যবর্তী সরকার বিরোধী এবং সৈরাচারী অধিপত্য পুনঃপ্রতিষ্ঠার লক্ষে দেশব্যাপী আ"লীগের নৈরাজ্যের প্রতিবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেক দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচি ঘোষনা করে।গতকাল ১১ই ফেব্রুঃ বিকালে এক বিক্ষোভ ও প্রতিবাদে বিশাল এক মিছিল করেছে মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির একাংশের নেতাকর্মীরা।
যশোর জেলা বিএনপির সদস্য আবু মুসা ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে এ প্রতিবাদ ও বিক্ষোভ মিছিলে উপজেলা এবং পৌর বিএনপির ছাত্রদল,যুবদল,সেচ্চাসেবক দল,শ্রমীকদল,কৃষক দলের বিভিন্ন পর্যায়ের একাংশের নেতাকর্মীরা অংশ গ্রহন করে।
পূর্বঘোষিত এ বিক্ষোভ মিছিল সোনালী ব্যাংকের সামনে থেকে সুশৃঙ্খলভাবে মণিরামপুর পৌর শহরের প্রধান সড়কের গুরুত্বপূর্ণ মোড় প্রদক্ষিণ শেষে পুনরায় দক্ষিণমাথা বাসস্টান্ডে শেষ হয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার