মাহাবুর রহমান ,কেশবপুর যশোর প্রতিনিধি :-
যশোরের কেশবপুরে মহাকবি মাইকেল মধুসূদন দত্তের জন্মস্থান সাগরদাঁড়ি পরিদর্শন করলেন বাংলাদেশ সুপ্রীম কোর্টের আপেল বিভাগের বিচারপতি এস এম এমদাদুল হক।
৭ ফেব্রুয়ারি (শুক্রবার) বিকালে মহাকবির জন্মস্থান সাগরদাঁড়ি (মধুপল্লীতে) আসেন। গাড়ী থেকে নেমে আসার সাথে সাথেই তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন, এম এম দত্ত বাড়ির কাস্টোডিয়ান মোঃ হাসানুজ্জামান।
পরবর্তীতে তিনি মাইকেল মধুসূদন দত্তের শৈশবের স্মৃতি বিজড়িত (মধুপল্লী) পৈত্রিক বাড়ি, দেবালয়, মধুসূদন জাদুঘর ও কপোতাক্ষ নদ পাড় ঘুরে-ঘুরে দেখেন। এখানকার নান্দনিক সৌন্দর্য, পরিস্কার পরিছন্নতা ও মনোমুগ্ধকর পরিবেশ দেখে তিনি মুগ্ধ হয়েছেন। এছাড়াও কবির ব্যবহৃত আসবাপত্র দেখে খুশি প্রকাশ করেছেন।
পরিদর্শনকালে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি মনে করি যে, কবিদের কোন জাত থাকা উচিত না। সেই অতিতে আমরা দেখেছি মানুষের মধ্যে এমন একটা ভাব ছিলো যে, ব্রাহ্মণ অথবা নমঃশূদ্র এই ভাব, এইগুলোর কোন দরকার নেই। যার যতটুকু যোগ্যতা তিনি যদি সেই যোগ্যতা অর্জন পারে তবে তার কোন জাত থাকা উচিত না।মাইকেল মধুসূদন দত্ত যখন খ্রিষ্টান ধর্ম অবলম্বন করলেন, উনিতো একজন কবি ছিলেন। যার কবিতা আমাদেরকে সবসময় অনুপ্রেরণা দিয়েছে। আমাদেরকে বলেছে যে, কিভাবে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিভাবে আন্দোলন করতে হবে, কিভাবে ভাষা শিখতে হবে কিভাবে আমরা বাঙালীরা বিদেশিদের মতো হতে পারি, সবকিছু তার কাছ থেকে পাওয়া। আমি মনে করি, উনার যে কীর্তিগুলো আমি দেখলাম, আর যারা এখানে আসেন তারা প্রত্যেকেই যদি কবির ঐতিহ্য ও তার চেতনা ধারণ করতে পারি তাহলে আমরা আমাদের দেশকে উন্নত পর্যায়ে নিয়ে যেতে পারবো।
পরিদর্শনকালে আরো উপস্থিত ছিলেন, সাগরদাঁড়ী প্রেসক্লাবের সভাপতি এনামুল হাসান নাঈম, সহ সভাপতি আক্তার হোসেন, সাধারণ সম্পাদক শেখ মোস্তফা কামাল প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার