মুহাম্মদ সাইফুল্লাহ , ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি:-
বোয়ালখালীর ঐতিহ্যবাহী চরণদ্বীপ দরবার শরীফের প্রাণপুরুষ কুতুবুল আকতাব হযরত মাওলানা শাহসূফী শেখ অছিয়র রহমান আল ফারুকী চরণদ্বীপি (ক.) এর ১০৫ তম বেছাল বার্ষিকী ওরশ শরীফের প্রস্তুতি সভা অদ্য ২৫ জুলাই, জুমাবার চরণদ্বীপ দরবার শরীফে গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির ব্যবস্হাপনায় অনুষ্ঠিত হয়েছে।
এতে সদারত করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে ত্বরিকত হযরতুলহাজ্ব শাহসূফী শেখ আবু মুহাম্মদ শহীদুল্লাহ ফারুকী (ম.)।
বিশিষ্ট আলেম-এ দ্বীন জনাব মাওলানা ইসহাক আনসারীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন দরবারের নায়েব-এ মুন্তাজেম শাহজাদা শেখ আবু মুহাম্মদ সানাউল্লাহ ফারুকী, কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জনাব আকতার উদ্দিন তালুকদার, মহানগর শাখার সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আলম, জনাব বাবর উদ্দিন মাস্টার, আনোয়ারা শাখার জনাব জসিম উদ্দিন, জনাব মুহাম্মদ ইসমাইল, সীতাকুণ্ড শাখার জনাব মুহাম্মদ মুজাহিদ, পাঠানপাড়া শাখার জনাব মুহাম্মদ হাশেম প্রমুখ।
এতে আরো উপস্থিত ছিলেন গাউসিয়া আহমদিয়া রহমানিয়া সংসদ কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা জনাব আবদুল লতিফ কমান্ডার, আজীবন সদস্য জনাব মুহাম্মদ গিয়াস উদ্দিন চৌধুরী ও জনাব জসিম উদ্দিন সওদাগর সাহেব, জনাব জসিম উদ্দিন মেম্বার, মহানগর শাখার সেক্রেটারি মুহাম্মদ আজিজ উদ্দিন, মাওলানা মুনির উদ্দিন মারুফ, মাওলানা সাজ্জাদ হোসেন সাজুসহ দরবারের অসংখ্য ভক্তবৃন্দ।
প্রস্তুতি সভা শেষে দেশ ও জাতির কল্যান কামনা করে দু'আ ও মুনাজাত পরিচালনা করেন চরণদ্বীপ দরবার শরীফের সাজ্জাদানশীন মহোদয়।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার