আমাদের মহাসাগর, আমাদের ভবিষ্যৎ"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোংলায় বিশ্ব সমুদ্র দিবস ২০২৬ উদযাপিত হয়েছে। ৮ জুন (সোমবার) উপজেলার চিলা ইউনিয়নের জয়মনিরঘোল সংলগ্ন পশুর নদীর তীরে বেসরকারি উন্নয়ন সংস্থা ‘উত্তরণ’–এর ফিশনেট প্রকল্পের আয়োজনে এই দিবসটি পালন করা হয়। ওসান গ্রান্টস প্রোগ্রাম এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের আর্থিক সহযোগিতায় দিনটি উপলক্ষ্যে আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি ও সচেতনতামূলক কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।
পশুর নদীর তীরে জীবন-সংগ্রাম করে টিকে থাকা স্থানীয় বাসিন্দা এবং প্রকল্পের উপকারভোগী সদস্যরা অত্যন্ত উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে এই কুইজ প্রতিযোগিতায় অংশ নেন। প্রতিযোগীরা মোট তিনটি দলে বিভক্ত হয়ে সমুদ্র ও পরিবেশ বিষয়ক বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। হাড্ডাহাড্ডি লড়াই শেষে প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে ‘ময়না বেগমের দল’। দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জন করে যথাক্রমে ‘সেলিনা বেগমের দল’ এবং ‘আছিয়া বেগমের দল’।
অনুষ্ঠানে কুইজ প্রতিযোগিতার বিচারক ও প্রশ্ন যাচাই-বাছাইয়ের দায়িত্বে ছিলেন মোংলা উপজেলা পানি কমিটির সহ-সভাপতি আব্দুল মালেক হাওলাদার, উপজেলা ভূমি কমিটির সহ-সভাপতি জাহানারা বাদশা এবং ভূমি কমিটির সদস্য সুলতান শেখ।
পুরো আয়োজনটি সফল করতে এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা প্রদান করেন উত্তরণ ফিশনেট প্রকল্পের এরিয়া ম্যানেজার মো. মোখলেছুর রহমান এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রজেক্ট ম্যানেজার বিলকিস খাতুন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা সমুদ্রের পরিবেশ রক্ষা, প্লাস্টিক দূষণ রোধ এবং উপকূলীয় অঞ্চলের মানুষের জীবনমান উন্নয়নে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান।
সম্পাদক ও প্রকাশক : মোঃ রানা আহমেদ । প্রধান সম্পাদক: মোঃ ফজলে রাব্বি। নির্বাহী সম্পাদক :হৃদয় হাসান ।বার্তা সম্পাদক : মাহাবুব হোসেন। মোবাইল অফিস: ০১৮৫৮৪১৬৮৭২।
ই-পেপার